রূপগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু মাসুম ভুইয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মাহফুজুর রহমান হুমায়ুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবুল, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন পাশা, বিএনপির নেতা রতন, সোনা মিয়া, মুসা মোল্লা, আব্দুর রফিক ভুইয়া, জিন্নত আলী, নজরুল ইসলাম প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর