বিএনএসবি’র অবৈধ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

পটুয়াখালী অন্ধ কল্যান সমিতি (বিএনএসবি)’র অবৈধ কমিটি বাতিল ও নির্বাচনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনটির আজীবন ও সাধারন সদস্যরা।

আজ বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ কারীরা জেলা প্রশাসক ও অন্ধ কল্যান সমিতি (বিএনএসবি)’র প্রধান উপদেষ্টা মোঃ মতিউল ইসলাম চৌধুরীর কাছে স্মারক লিপি পেশ করেন।

 

পটুয়াখালীতে অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

 

এরআগে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্ধ কল্যান সমিতির আজীবন সদস্য জেলা কৃষকলীগের সভাপতি তসলিম শিকদার, দি-পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, পটুয়াখালী জেলা যুবলীগের অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবলীগ নেতা রেজাউল করিম শোয়েব প্রমূখ।

 

উল্লেখ্য, অন্ধ কল্যান সমিতি (বিএনএসবি)’র গঠনতন্ত্র উপেক্ষা করে কোন নির্বাচন না দিয়ে গোপনে কমিটি করে ৯ বছর ধরে দায়িত্বে থাকা কমিটি। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২১ এপ্রিল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে সংগঠনটির সদস্যরা। জেলা প্রশাসক এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটি ২৯ এপ্রিল তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এর পরেও কোন ধরেনের নির্বাচনী পদক্ষেপ না নেয়ায় আজ বিক্ষোভ করেন সংগঠনটির আজীবন সদস্যরা।

 

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর