হেলেনা জাহাঙ্গীরকে বিজনেস কাউন্সিলের অভ্যার্থনা

বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কাতার ও বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার যৌথ আমন্ত্রণে বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব, এফবিসিসিআই এর পরিচালক, জনাবা হেলেনা জাহাঙ্গীর কে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকালে অভ্যর্থনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার এর সম্মানীত সভাপতি এম. সাইফুল আলম, কাতার আওয়ামীলীগ এর সম্মানীত সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, সহ-সভাপতি, মাহবুবুর রহমান বাবু, আজাদ চৌধুরী, জিয়া উদ্দিন জিয়া, নুরুল সালাম ফিলিপস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মশিউর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খাঁন, অর্থ বিষয়ক সম্পাদক, এম. এ. আলম (ভাবলু) ও তথ্য ও গবেষণা সম্পাদক এম. এ. সালাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ, কাতার শাখার সহ-সভাপতি মোঃ আতিকুল মাওলা মিঠু, একরামুল হক, বাংলাদেশ শ্রমিক লীগ কাতার শাখার সভাপতি তাজুল ওয়াহিদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর