ডেঙ্গুতে মহিলা আ’লীগ সভাপতির মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ডমেচিং মারমার (৩২) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত ডমেচিং মারমা রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সহধর্মিণী।

স্বামী উহ্লাচিং মারমা জানান, কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করলে ডমেচিং মারমাকে রুমা উপজেলায় একটি মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে।

পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম থেকে মৃতদেহ রুমা উপজেলায় নিয়ে যাওয়া হবে।

এদিকে আওয়ামী লীগ নেত্রীর মৃত্যুতে রুমায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর