কুমিল্লার মুরাদনগরে ২০ টাকার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র পরিবারের চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক কন্যা শিশুকে ধর্ষন করেছে স্থানীয় এক মাতব্বর। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউপির বাখরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। ধর্ষক ছিদ্দিকুর রহমান (৬৫) এবং ধর্ষিতা(১১) ওই গ্রামের বাসিন্দা।
গত শুক্রবার এ ঘটনা ঘটলেও স্থানীয় মাতব্বরগণ তা ধামাচাপা দিয়ে রাখে। বুধবার ওই শিশুকে ধর্ষনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে এলাকায় বেশ তোলপাড় সৃস্টি হয়েছে।
এদিকে ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় এক ইউপি সদস্যসহ মাতব্বররা ধর্ষক ছিদ্দিকুর রহমানের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভাগবাটোয়া করেছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ওই টাকা থেকে ধর্ষিতার পরিবারকে দেয়া হয়নি এক টাকাও।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর উত্তর ইউপির বাখরাবাদ গ্রামের মৃত জুলহাস মিয়ার মেয়ে চতুর্থ শ্রেনীতে পড়–য়া (১১) কে নানা ছলে, কৌশলে এবং বিশ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশের একটি জঙ্গলে নিয়ে যায় গ্রামের মাতব্বর লম্পট ছিদ্দিকুর রহমান। সেখানে নিয়ে তাকে ধর্ষন করে। তবে কে বা কাহারা ঘটনাটি দেখে অজ্ঞাতস্থান থেকে ধর্ষনের ভিডিও চিত্র ধারণ করে।
এ ভিডিও দেখিয়ে ধর্ষকের কাছ থেকে স্থানীয় এক ইউপি সদস্যসের যোগশাজসে গ্রামের মাতব্বরগণ ধর্ষক ছিদ্দিকুর রহমানের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধর্ষনের এ ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ফেসবুকে এ ভিডিও দেখে ধর্ষক ছিদ্দিকুর রহমান গ্রাম ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান এবং এসআই নুরুল আলম ওই গ্রামে গিয়ে ধর্ষিতাকে উদ্ধার করে থানায় এনে লিখিত অভিযোগ গ্রহন করে। পরে পুলিশের সহযোগিতায় ধর্ষিতার মা বাদী মাফিয়া আক্তার বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করে।
ধর্ষিতার ভাই জলিল মিয়া জানান, ঘটনার পর মাতব্বরগন আমাদেরকে কিছু টাকা দিতে চেয়েছিল কিন্তু আমরা তা গ্রহন করিনি। আমরা ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান বলেন, ধর্ষকের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে সুনির্দিস্ট কোন অভিযোগ কিংবা তথ্য প্রমান পাইনি, মাতব্বরগণ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল কিন্ত খবর পেয়ে অভিযোগ ছাড়াই আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় এনে অভিযোগ গ্রহন করেছি। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করা হবে।
তিনি বলেন,কোন মাতব্বর এর সাথে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, লম্পট ধর্ষক ছিদ্দিকুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস