কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ সেবা বন্ধ থাকবে।
বিটিআরসির অপারেটরদেরকে সোমবার রাতে এ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয় বলে তিনি জানান। এরপরই রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ সেবা বন্ধ করে দেয়া হয়। এর আগে ২ সেপ্টেম্বর সাত দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সব ধরনের সিমকার্ড বিক্রি ও মোবাইল ফোন সেবা বন্ধের জন্য দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেয় বিটিআরসি। আর ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার জন্য অপারেটরগুলোকে নির্দেশ দেয়া হয়।
বার্তাবাজার/কেএৎ