শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: ইউনিয়ন জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ-১৭ (বালক) এর ফাইনাল খেলা বুধবার ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায় শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর সরকারী ডি.জে মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বাড়ী ডাবলু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শামিম ইফতেখার, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মো. আমির হামজা, শিক্ষা অফিসার নজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান ও ইউপি চেয়াম্যান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃদ্ধ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শেরপুরের সাবেক খেলোয়ার ও মৎস অধিদপ্তরের ক্ষেত্র সহকারি আব্দুল খালেক এবং রেজাউল করিম।

ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে বিশালপুর ইউনিয়ন বনাম খানপুর ইউনিয়ন এর অনুর্ধ ১৭ এর খেলোয়াড় দল। খেলায় খানপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে বিশালপুর ইউনিয়ন ফাইনালে গৌরব অর্জন করে। ম্যাচ সেরা খেলোয়ার হন বিশালপুর ইউনিয়নের তরিকুল ইসলাম।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর