পর্যটন কেন্দ্র কুয়াকাটার সী-বীচে অপরিকল্পিত ভাবে সমস্যা ও সম্ভামনাময় নিয়ে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় পর্যটন হলিডে হোমসের হলরুমে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে শীগ্রই কার্যকর পদক্ষেপ নেয়া হবে। কুয়াকাটা সৈকতের অপরিছন্নতা, সী-বীচে অপরিকল্পিত ভাবে গড়ে তোলা ছোট ছোট স্থাপনা এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে কুয়াকাটাকে রুপ দিতে শীগ্রই কার্যকর পদক্ষেপ নেয়া হবে। কুয়াকাটা পর্যন্ত চার লেনের সড়ক এবং রেল লাইন নির্মান প্রকল্পের কাজ শুরু হচ্ছে। সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে সকল উন্নয়ন কাজ টিকসই হবে। আমাদের সঠিক পরিকল্পনা ও টিকসই উন্নয়নের মানষিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়া পটুয়াখালী ও বরগুনা জেলার পর্যটন সম্ভাবনা স্থানসমূহকে আধুনিক করতে কাজ চলছে বলে তিনি জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস,পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দীন আহমেদ মাসুম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা ট্যুর অপাটেরের (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।
এসময় প্রসাশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ট্যুর অপারেটর, পর্যটনমুখী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, কুয়াকাটা সৈকতের ভাঙনরোধ, দ্রুত মাষ্টার প্লান প্রনয়ন,সংযোগ সড়ক নির্মাণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। এছাড়া কুয়াকাটাকে বিশ্বের অন্যতম আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অনুরোধ জানান স্থানীয়রা।
বার্তাবাজার/ডব্লিওএস