বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নারাণয়গঞ্জের রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু মাসুম ভুইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এবারের রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে আবু মাসুম ভুইয়াকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ অক্টোবর উপজেলা সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবু মাসুম ভুইয়া বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। এবারের নির্বাচনে সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু হোসেন রানু, সালাউদ্দিন ভুইয়া, অ্যাড. কবির হোসেন, মুশফিকুর রহমান রিপন, আবু মাসুম ভুইয়ার নাম শোনা যাচ্ছে। এসময় ইউপি সদস্য প্রার্থী মিছির আলী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর