চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে সম্মানি বাবদ পাওয়া টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ক্রয় করেছেন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।
মোহাম্মদ জাবেদ বলেন, এলাকার মানুষের জরুরী মুহূর্তে এলাকা থেকে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানোর সুবিধার্থেই মূলত অ্যাম্বুলেন্সাট কিনেছি। একজন ভুক্তভোগী হিসেবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের প্রয়োজন কতটুকু ও অ্যাম্বুলেন্সের অভাবে কি ঝামেলায় পড়তে হয় তা আমি বুঝি।
তিনি বলেন, ‘একদিন আমার বাবা খুব অসুস্থ হয়ে পরলে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আমাকেও অনেক কষ্ট ও ঝামেলা পোহাতে হয়েছিল। তাই আমি চাইনা চিকিৎসা লাভে বিলম্বের দরুন এলাকার কারো কোন সমস্যা হোক। তারপর থেকে মনে খুব ইচ্ছে জন্মায় যে, এলাকাবাসীর সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স কিনবো।’ আর আজ সিটি কর্পোরেশনের দেয়া সম্মানি ভাতা ও এক বন্ধুর সহযোগিতায় জনস্বার্থে আমি ঠিকই অ্যাম্বুলেন্স ক্রয় করতে পেরেছি। এজন্যে আমি খুব আনন্দিত।
তিনি বলেন, জাপান থেকে আমদানি করা প্রায় ১২ লাখ টাকা দামের শীতাতপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্সে আছে জরুরী চিকিৎসা ব্যবস্থা। রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত এই অ্যাম্বুলেন্সের নূন্যতম ফি মাত্র ২শ টাকা। যা এ্যাম্বুলেন্স চালকের বেতন ও গাড়ির রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে। এছাড়া প্রতিটি বাসায় বাসায় অ্যাম্বুলেন্সের জন্য একটি হটলাইন নাম্বার দেয়া হবে।
উল্লেখ্য, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ ইতোপূর্বেও বেশ কিছু জনহিতকর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনসাধারণের স্বার্থ সু্বিধার্থে তিনি সবসময় সরকার ও জনগণ উভয়ের সাথে একত্রে কাজ করেছেন।
বার্তাবাজার/ডব্লিওএস