গ্রীণ ফুলপুর গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি

সামাজিক বনায়নের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুর উপজেলাকে গ্রীণ ফুলপুর হিসেবে গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন অভিযান কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকালে উপজেলার কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা প্রাঙ্গনে গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ফুলপুর উপজেলা পরিষদের আয়োজনে এ বৃক্ষরোপন অভিযান কর্মসূচি শুরু হয়।

পরে উপজেলা খেলার মাঠে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আজকে ফুলপুরের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে এক যুগে গ্রীণ ফুলপুর গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় ১ লাখ ২০ হাজার গাছের চারা বিতরন করা হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর