ছাদে উঠে ‘মোবাইলে’ কথা, পা পিছলে শিক্ষার্থীর মর্মান্তি মৃত্যু

রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় মোবাইলে কথা বলার সময় বাসার ছাদ থেকে পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল শরীয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে।তিন ভাইয়ের মধ্যে আশরাফুল দ্বিতীয়। বড়ভাই মিজানুরের সঙ্গে দক্ষিণ মুগদা ওয়াদাপদা গলিতে থাকতেন তিনি।

জানা যায়, নিহত আশরাফুল রামপুরা একটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।

নিহত আশরাফুলে মামা দেলোয়া হোসেন বাদশাহ জানিয়েছেন, গতকাল রাতে ছয়তলা বিল্ডিংয়ের ছাদে মোবাইল ফোনে কথা বলছিলেন আশরাফুল।এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি।পরে আশরাফুলকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর