বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) সহকারী পরিচালক (ইঞ্জি:) বিলাস সরকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত্র ৮.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি বিআরটিএ বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিআরটিএ খুলনা বিভাগের বিভিন্ন জেলার কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিআরটিএ খুলনা বিভাগীয় প্রধান উপ – পরিচালক (ইঞ্জি:) মোঃ মহাসিন হোসেন, সাবেক উপ – পরিচালক ( ইঞ্জি:) বর্তমানে বিআরটিএ বরিশাল বিভাগীয় প্রধান মোঃ জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (ইঞ্জি:) লাইলাতুল মাওয়া, খুলনার সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আবুল বাশার, বাগেরহাটের সহকারী পরিচালক (ইঞ্জি:) তানভীর আহমেদ, যশোরের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোরসালিন, সাতক্ষীরা বিআরটিএ’ র সহকারী পরিচালক (ইঞ্জি:) এ এস এম ওয়াজেদ হোসেন, মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন, মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আবু জামাল, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, বরিশাল বিআরটিএ’ র অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন, সাতক্ষীরা বিআরটিএ’র সিল মেকানিক শেখ আমিনুর হোসেন ও অফিস সহায়ক মোঃ আব্দুল গফ্ফার প্রমুখ। এদিকে বিআরটিএর এই কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে তার পরিবার সহ বিআরটিএ-তে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তাবাজার/ডব্লিওএস