দেবহাটায় গ্রেফতারী পরোয়ানার ২ আসামি আটক

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ২ আসামিকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাজার ও বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন,সদর উপজেলার বহেরা গ্রামের মোসলেম গাজীর ছেলে মোঃ রফিকুল ইসলাম ও দেবহাটা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোঃ মোসলেম উদ্দিন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, তাঁর নির্দেশনায় এসআই (নিঃ) প্রদীব রায় এবং সঙ্গীয় এসআই (নিঃ) নয়ন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে বহেরা বাজারস্থ্ থেকে এবং সিআর ৩০/১৯ এর আসামী মোঃ মোসলেম উদ্দীনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর