ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার(৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপ পরিচালক লক্ষী নারায়ন মজুমদার।
নিহত ফাতেমার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী মারা গেলো ৭ জন।
গত ৩ সেপ্টম্বর ডেঙ্গুজ্বর নিয়ে ফাতেমা আক্তার ময়মনসিংহ মেডিকেলের ১১ নাম্বার ওয়ার্ডে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে ৭ সেপ্টেম্বরে আইসিইউ সাপোর্ট দেয়া হয়।
বার্তা বাজার/ডব্লিওিএস