সাইফকন্যার ভিডিও ভাইরাল!

বর্তমানে পান থেকে চুন খসলেই নেট দুনিয়ায় ট্রোল নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় সহযোজন সাইফ কন্যা সারা আলি খান।সাইফ আলি খান ও তার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং-এর মেয়ে সারা। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। তাই তিনি যাই করেন তা পত্রিকার শিরোনম হয়ে যায়।

সম্প্রতি একটা ভিডিও চাউর হয় সাইফকন্যার।সেখানে তাকে দেখা যায় সাদা কুর্তা আর সালোয়ারে নাচতে। সাউন্ডে বাঁজছে তার ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এর ‘সুইটহার্ট’ গান।

সম্প্রতি সারা আলী খান নিজের এমন নাচের ভিডিও শেয়ার করেছেন টুইটারে।আর তা প্রকাশ হতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাত্র এক দিন না যেতেই সেই ভিডিও ভিউ হয়েছে প্রায় ১০ লাখ। হুহু করে বাড়ছে ভিউ।

সোমবার নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে এমনই একটি ‘ফিরে দেখা’ ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রথম গান’।

সারার অভিনয়ের পাশাপাশি নাচের প্রতিও অনুরাগ পুরনো বিষয়। এর আগেও ২০১৮-তে এক বিয়েবাড়িতে সারার নাচের ভিডিও ভাইরাল হয়েছিল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর