যশোর বেনাপোল পোর্ট থানার তদন্ত(ওসি)সহ দুই (এসআই) যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছে।
সোমবার, ০৯ই সেপ্টেম্বর যশোর জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে “এখন অনাড়ম্বর” অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর জেলার পুলিশ সুপার এম মইনুল হক শ্রেষ্ঠত্বদের মধ্যে এই পুরস্কার তুলে দেন।

আগস্ট-২০১৯ পর্যন্ত অস্ত্র,মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা,তামিল ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য শ্রেষ্ঠত্বদের মাঝে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারে যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি(তদন্ত)সৈয়দ আলমগীর হোসেন,(এএসআই)শরিফুল ইসলাম এবং(এ এসআই)রবিউল ইসলাম৷পরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত বেনাপোল পোর্ট থানার ওসি(তদন্ত)সৈয়দ আলমগীর হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,এ স্বীকৃতি দেশ এবং জাতির কল্যানে কাজ করার ক্ষেত্রে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে৷
বার্তাবাজার/ডব্লিওএস