কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে এলজিএসপি’র আওতায় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

সোমবার সকাল ১০ টায় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ এ বিতরণ কার্যক্রমেরর শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।

এসময় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ১২০ টি ছাতা ও ৫৬ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর