সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‍্যালী

“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প কলা একাডেমীর সামনে এসে শেষ হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নেতৃত্বে র‍্যালীতে বিভিন্ন সরকারী কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর