গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় রাঁধুনি হোটেল নামের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পাশের আরেকটি রেস্তোরাঁর একাংশ ধসে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত ও দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে পৌনে দুইটার দিকে রাঁধুনি হোটেলে বিস্ফোরণ হয়। বিকট শব্দে পাশের তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একাংশ ধসে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।
পুলিশ বলছে, দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আক্তারুজ্জামান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এএস