বিদায়ী ঢাকা জেলা পুলিশ সুপারকে নিয়ে ডিবি উত্তর কর্মকর্তার আবেগঘন স্ট্যাটাস

ঢাকা জেলার বিদায়ী পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন। সাভার সহ ঢাকা জেলার পাঁচ থানায় কর্মরত পুলিশ এবং ডিবি কর্মকর্তা-কর্মচারী সহ সকল সদস্যবৃন্দ এই সুযোগ্য এবং সরলমনা পুলিশের উর্ধতন কর্মকর্তার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়েছিলেন।
এদের ভিতরে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর চৌকস সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন যা বিদায়ী পুলিশ সুপার সহ অন্যদেরকে ভারাক্রান্ত করেছে। পুলিশ সদস্যের পাশাপাশি সাধারণ মানুষও বেদনায় ভারাক্রান্ত হয়েছেন এই উর্ধতন পুলিশ কর্মকর্তার পদোন্নতিজনিত বিদায়ে।
বিশেষ করে, সাভার ও ধামরাই উপজেলার আপামর জনসাধারণ; কেননা বিগত তিন বছরে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এর সুযোগ্য দিক নির্দেশনায় এই দুই উপজেলায় সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র সহ ইভটিজিং, জঙ্গীবাদ সহ সকল অপরাধের মাত্রা লক্ষ্যণীয় ভাবে হ্রাস পেয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম এর স্ট্যাটাসটি পড়লে একজন মানবিক গুণাবলী সমৃদ্ধ পুলিশ সুপার কে আমাদের সামনে দেখতে পাবো। বার্তা বাজারের পাঠকদের জন্য হুবহু ওই স্ট্যাটাসটি তুলে করা হলোঃ
“অনুপ্রেরনা ও বিদায়”
জনাব শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম শুধুমাত্র একজন পুলিশ সুপার নন,তিনি অনুপ্রেরনার আরেকটি নাম। তাঁর নিকট হতে হয়তোবা আর এভাবে পুরস্কার নামক অনুপ্রেরণা নেওয়া হবেনা। তবে অন্য কোন জায়গায় আরো উত্তম কোন কাজের জন্য উত্তম কোন পরিবেশে আবারো যেন স্যারের সান্নিধ্যে আসতে পারি সেই কামনা করি।
আমার চাকুরী জীবনে যতো অফিসার দেখেছি, তিনি তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যিনি প্রতিটি ভালো কাজের জন্য যেভাবে উৎসাহ ও সাহস জুগিয়েছেন তা আমার বাকী জীবনের পাথেয় হয়ে থাকবে। শ্রদ্ধাভাজন ব্যক্তি পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় অন্তরস্থল থেকে তার জন্য দোয়া রইল।
আর তার দেখানো সাহসীকতা, সততা ও অনুপ্রেরনা যেন সারাজীবন ধারন করে রাখতে পারি, সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, একটি কথা স্যারের উদ্দেশ্যে বলতে চাই- আপনার মতো সৎ, সাহসী ও নীতিবান অফিসার বাংলাদেশ পুলিশের প্রতিটা জেলায় তথা পুলিশ বিভাগে বড় প্রয়োজন! আপনি যেখানেই যাবেন আপনার সততা ও নীতি দিয়ে আপনি সেখানের সবকিছু জয় করে নেবেন।
আপনার আরো সাফল্য কামনা করছি, মহান আল্লাহ্ আপনার মঙ্গল করুক,ভালো থাকবেন প্রিয় অনুপ্রেরনা!”
বার্তা বাজার/ এস.আর
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর