কালিগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মারপিট ও ছিনতাই মামলায় ডালিম মেম্বার সহ দুইজনকে আটক করেছে । এঘটনায় মৌতলা বাজার এলাকায় ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ ও উল্লাস করেছে।

থানা সুত্রে জানা গেছে, উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মোকছেদ আলীর স্ত্রী মঞ্জুরা বেগম বাদী হয়ে ডালিম মেম্বার, সোহেল ও রানা শেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মামলা নং ৪(৯)১৯।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার দুপুরে মামলার ২ নং আসামী সোহেলকে আটক করলেও অপর দুই আসামী গাঁঢাকা দেয়।

এদিকে পুলিশ শনিবার দুপুরে কাকশিয়ালী গ্রামের জ্যাকী সিনেমা সংলগ্নে থেকে আটক করে মামলার ১ নং আসামী ডালীম ও ৩ নং আসামী রানা শেখকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

তাদের বিরুদ্ধে ব্যবসায়ীর পুত্র তপুকে মারপীট করে ৫০ হাজার টাকা ছিনতাই, হত্যার উদ্দেশ্যে মারপিটসহ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা হয়।

জানাগেছে, বিশিষ্ট ব্যবসায়ী মোকছেদ আলী মোড়লকেও ব্যাপকভাবে মারপিট করে ডালিম বাহিনী।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর