সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ ২৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে৷ শনিবার মধ্যরাতে উপজেলার গোডাউন মোড় সরদার আইচ মিলের পিছন থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, উপজেলার নকিপুর ইউনিয়নের মৃত আলহাজ্ব খাজা নাজিমউদ্দীনের ছেলে শহিদুল্যাহ ও রমজাননগর ইউনিয়নের মৃত মান্নান শেখের ছেলে মাহফুজুর রহমান উজ্জল।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের কারা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ এসআই শেখ নূর কামাল, এএসআই রফিক ও এএসআই মাজাহারুল গোডাউন মোড় সরদার আইচ মিলের পিছন থেকে ২৩ বোতল ফেন্সিডিলসহ শহিদুল্যাহ ও মাহফুজুর রহমান উজ্জলকে গ্রেফতার করে পুলিশ।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, আটককৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস