নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্বা ও তাদের উত্তরাধিকারীগনের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল ময়নুল হক মিলনায়তনে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মো.আবুল ফয়েজ।
বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার রাজেন্দ্র কিশোর চৌধুরী, বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ।
বার্তাবাজার/কে.জে.পি