৯ মামলায় সাজাপ্রাপ্ত ধুনট শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় ৯টি মামলার পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধুনট উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে সদরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা সদরের সদরপাড়ার মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, মারপিট, ছিনতাই ও প্রতারণাসহ ৯টি মামলার গ্রেপ্তার পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই জাহাঙ্গীর আলম পিন্টু পলাতক ছিলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে পিন্টুকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর