মুজিব বর্ষে তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ফেনীতে বেকার যুবকদের জন্য বিদ্যুৎ বিভাগের আয়োজনে “রেগুলার ইলেকট্রিশিয়ান ট্রেনিং” কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর্সের উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।
এতে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী,সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজজামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম,ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: আখতার হোসেন,কৃষি সম্পসারন অধিদপ্তর ফেনীর উপ- পরিচালক কৃষিবিদ মোঃ জয়েন উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।
এতে ফেনীর প্রত্যেক উপজেলার পল্লী বিদ্যুৎ বিভাগের সকল ডিজিএম,এজিএম,সুপার ভাইজারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে,দুই মাস ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
বার্তাবাজার/কেএ