সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ৫১ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার চন্দনপুর গ্রামের জনৈক মোঃ বাবর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে উক্ত ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার কাঁদপুর গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান (২৩)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ রাজিব হোসেন এর নেতৃত্বে এএসআই মোঃ মিজানুর রহমান সংগীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত্র ১১.১৫ মিনিটে উপজেলার চন্দনপুর টু চান্দুড়িয়া গামী চন্দনপুর গ্রামস্থ জনৈক মোঃ বাবলুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ সাইদুর রহমানকে ৫১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি