জয়পুরহাটে দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

জয়পুরহাট সদর উপজেলার ভাদসার ভগবানপুর এলাকায় ১৮ মাসের এক শিশুকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাড়ির কাজের লোক।ঘাতককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সিয়াম পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর মিধ্যাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু সিয়ামের বাবা ইউসুফের মুরগির খামারে কাজ করত আটক নাসিম। সেই সুবাদে গত বুধবার বিকালে সিয়ামকে নিয়ে ঘুরতে বের হয় নাসিম। তারপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্থানীয়ভাবে এলাকায় মাইকিং করেও খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার ভোরে ভগবানপুর এলাকায় স্থানীয়রা একটি পুকুরে পাট জাগ দেওয়ার সময় ক্ষত-বিক্ষত অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পরে বেলা ১১টার সময় স্থানীয়রা হত্যাকারী নাসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাইহান কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুর লাশ পাওয়া গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং স্থানীয়দের সহায়তায় হত্যাকরীকে আটক করেছে। তবে ঠিক কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর