আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ।শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রশিদ খান।ফলে বল হাতে নামে বাংলাদেশ।দারুণ শুরু করা আফগান শিবিরে আঘাত হানেন তাইজুল।
ম্যাচের ১৩তম ওভারে আফগান ওপেনার ইহসানুল্লাহকে বোল্ড করে ফিরিয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে এটাই তাইজুলের ১০০তম উইকেট।
এই রিপোর্ট লেখার সময় আফগানদের সংগ্রহ এক উইকেটে ২০ রান।
বার্তাবাজার/এএস