মোহাম্মদ বেলাল ১৩ মামলার আসামি ছিলেন। চট্টগ্রাম নগরীর খুলশী থানায় আত্মসমর্পণ করেছিলেন বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে। এর ১২ ঘণ্টার মধ্যেই গোলাগুলিতে নিহত হয়েছেন ৪৩ বছর বয়সী এই আসামি।
নিহত মোহাম্মদ বেলাল নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।
পুলিশের দাবি, নিহত মোহাম্মদ বেলাল তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৩ মামলা রয়েছে। এছাড়া সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
পুলিশ আরও জানায়, অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া বেলালকে ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল তার সহযোগীরা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এই ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।
বার্তাবাজার/এএস