নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে নুরনবী (৬০) নামের এক বৃদ্ধকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে, নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম’র ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ডের আদেশ দেন।
এর আগে গত সোমবার এই ঘটনা ঘটার পর, আজ বুধবার (৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোয়াখালী সুধারাম থানায়কে বিষয়টি অবহিত করেন।
জিজ্ঞাসাবাদ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই বহিরাগত বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ১৮০৯/৬০৯ দন্ডবিধির ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।
এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগটি প্রমাণ হওয়ায় অভিযুক্ত বহিরাগত বৃদ্ধকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস