মিথ্যা ষড়যন্ত্র মূলক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালার খলিষখালীর চিহ্নিত জালিয়াতি চক্রের হোতা সত্য প্রসাদ ঘোষ কর্তৃক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ষড়যন্ত্র মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী গ্রামের মৃত ঠাকুর দাশ ঘোষের পুত্র গোবিন্দ লাল ঘোষ।।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২ আগষ্ট সাতক্ষীরা প্রেসক্লাবে খলিষখালী গ্রামের মৃত. হরিপদ ঘোষের পুত্র সত্য প্রসাদ ঘোষ একটি মিথ্যা, হয়রানি মূলক সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। প্রকৃতপক্ষে ওই সম্পত্তির উপর তোর কোন অধিকার নেই। তার বাড়িও সাতক্ষীরায় না। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের বাসিন্দা।

১৯৭১ সালের পর আমার পিতা তাকে আমাদের বাড়িতে আশ্রয় দেন। আশ্রয় পাওয়ার পর আমাদের বিশাল সম্পত্তির উপর তার ক-ুনজর পড়ে। আমার দাদু ও দাদুর ওয়ারেশগণ এস. এ. রেকর্ডের প্রজা। গাছা মৌজায় ১৮ বিঘা জমি খলিষখালী গ্রামের বিজয় কৃষ্ণ বসুর নামে ভ্রমার্তক এস.এ.রেকর্ড হয়। বিজয় কৃষ্ণ বসু ১৯৬২ সালের পর স্ব পরিবার ভারতে চলে যান।

১৯৭৩ সাল বিজয় কৃষ্ণর দুইপুত্র ভূয়া সাজিয়ে কোবলা দলিল করে নেন এবং উক্ত সম্পত্তি ইতিমধ্যে বিক্রয় করে আত্মসাত করেছে জালিয়াতির চক্রের হোতা সত্য প্রসাদ ঘোষ। তালা ইসলামকাটি রেজিষ্ট্রি অফিসের ৫৫ থেকে ৭০ সালের ভলিউম স্বাধীনতা বিরোধীরা পুড়িয়ে দেয়।

এবিষয়টি কাজে লাগিয়ে ওই এলাকার মকলদকাটি গ্রামের বারিক দফাদার, জলিল দফাদার, কালাম শেখ, বারিক দফাদার তাদের পিতার নামে ওই এলাকায় ১২ বিঘা জমি জাল কোবলা দলিল সৃষ্টি করে। যার সনাক্ত করেন সত্য প্রসাদ ঘোষ। এরপর সে সহ উক্ত ব্যক্তিরা ওই সম্পত্তি দখল করতে গেলে আমি ফৌজদারী মামলা করি। যার নং পাটকেলঘাটা থানা জি আর মামলা-৮/১৪ ও জি আর ৩৯/১৩। সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ ও ৪ এ মামলাটি চলমান রয়েছে। এরপরেও সে থেমে থাকেনি।

আমার দাদু ও দাদু’র ওয়ারেশদের স্বাক্ষর জাল করে ভারত থেকে এক পাওয়ার অব এ্যাটর্নী নিয়ে আসে। এরপর অতিরিক্ত জেলা প্রশাসকের আদালতে সেটা দিয়ে সে রিস্টাম্প করার আবেদন করে। যা আদালতে ভুয়া ও প্রোপার চ্যানেলে আসে নাই মর্মে খারিজ করে দেন। ইতিমধ্যে ওই সম্পত্তি ‘ক’ তপশীল গেজেট প্রকাশিত হয়। এরপর আমি হাইকোর্টে রিট মামলা করি। আর এই সম্পত্তি ‘ক’ তফশীল ভুক্ত হওয়ার কারণে স আর অর্পির্ত সম্পত্তি ট্রাইব্যুনালে আবেদনও করেনি। একপর্যায়ে কোন উপায় না পেয়ে সে একের পর এক আমাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ও সাংবাদিকদের মিথ্যা তথ্যা দিয়ে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। যার কোন ভিত্তি নেই।

এমতাবস্থায় আমি উক্ত জালিয়াতি চক্রের হোতা সত্য প্রসাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা গায়দা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর