কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার আহবান

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন ঈদগাহ ময়দান শোলাকিয়ার ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন ঈদগাহ ময়দান শোলাকিয়ার ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (০৩ সেপ্টম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সরকারের কাছে এ আহ্বান জানান তারা।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, সাইফউদ্দীন আহমেদ লেনিন, আবু তাহের, আনিসুজ্জামান খোকন, আনোয়ারুল ইসলাম ভূইয়া, ফাইজুল হক গোলাপ, আল আজহার, মাহবুবুল আলম নজরুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন-শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্যকে কোন অবস্থাতেই ম্লান হতে দেওয়া যায়না। সরকার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের যে উদ্যোগ নিয়েছে, এটাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মসজিদ কমপ্লেক্সটি ঈদগাহে হলে ঈদগাহের ঐতিহ্য যেমন নষ্ট হবে, তেমনি এর পরিধিও কমে যাবে। তাছাড়া ওয়াকফকৃত ঈদগাহের জায়গায় মসজিদ নির্মাণও ধর্মীয় রীতি নীতির পরিপন্থী। এ অবস্থায় শোলাকিয়া ঈদগাহের সামনের গরুর হাটটি অন্যত্র স্থানান্তর করে সে জায়গায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবি জানানো হয়।

এ দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশসহ প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর