পাঠক, সকলের জানা জ্বীনের বাদশাহ সেজে প্রতারণা করে সাধারনত পুরুষরা।এবার দেখা মিলল এক নারীর। এবার সেই নারী জ্বীনের বাদশাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওই নারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কথিত জ্বীনের এই বাদশার নাম সাবলি বেগমকে (৪০)।সে বগুড়া সদরের লাহিড়িপাড়ার আতাউর রহমানের স্ত্রী।
বগুড়ার গাবতলী থানার পরিদর্শক আব্দুল গনি জানান, ৪ মাস আগে কথিত জ্বীনের বাদশা সাবলি বেগম গাবতলী থানার রামেশ্বপুরের মো. জাকির হোসেনের স্ত্রী রঞ্জনা বেগমের কাছে গিয়ে প্রতারণার ফাঁদ পাতে। সে বলে তাকে টাকা দিলে জ্বীনের মাধ্যমে তার বাড়ীর ঘরের মধ্যে স্বর্ণের কলস ভেসে উঠবে। কথামত রঞ্জনা কয়েক দফায় ১ লাখ ৭০ হাজার টাকা দেয়।
আর কথিত জ্বিনের বাদশা বলে পরিচয় দেয়া সাবলি বেগম একটি কাঠের বাক্স দিয়ে বলে এই বাক্স ছয় মাস পর খুললে সে দিগুণ টাকা পাবে এবং কাউকে বলাও যাবে না এ কথা। রঞ্জনা বেগম মনের ইচ্ছে থেকে কয়েক দিন পর বাক্সটি খুলে সে ভিতরে খবরের কাগজ কাটা দেখতে পায়।
প্রতারক সাবলি বেগম ৫শ’ টাকার সমান করে খবর কাগজ কেটে টাকারমত বাণ্ডেল করে রেখে দিয়ে প্রতারণা করেন। পরে তাকে পুলিশে দিতে প্রতারিত হওয়া রঞ্জনা বেগম কৌশলে সাবলি বেগমকে আরো টাকা দিতে সোমবার বিকালে গাবতলীতে আসতে বলে। সাবলি টাকা নিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ বাপারে গাবতলী থানায় একটি প্রতারণা মামলা হযেছে।
বার্তাবাজার/এএস