যশোর শহরে এডিস লার্ভার প্রজননক্ষেত্র সৃষ্টি করার অপরাধে ৩ দোকানীকে জরিমানা

যশোর শহরে পুরাতন টায়ার মজুদ রেখে এডিস লার্ভার প্রজননক্ষেত্র সৃষ্টি করার অপরাধে তিন টায়ার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মঙ্গলবার০৩ই সেপ্টেমবর)দুপুরে যশোর পুরাতন কেন্দ্রীয় পুরাতন বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন জানান,পৌর সুপার মার্কেটের ছাদে ও দোকানগুলোর সামনে বিপুল সংখ্যক পুরাতন টায়ার মজুদ রয়েছে।তারা খোলা আকাশের নিচে পুরাতন টায়ার মজুদ রেখে মশার প্রজননক্ষেত্র সৃষ্টি করার অপরাধ করেছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত দুইঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পুরাতন টায়ারগুলো ব্যবসায়ীদের সরাতে বাধ্য এবং তাদের সতর্ক করেন।

এছাড়া ২০০৯ সালের স্থানীয় সরকার পৌরসভা আইনের ১০৮ ধারায় শহিদ টায়ার ফ্যাক্টরীর মালিক শহিদুল ইসলাম, লাকি অটো মোবাইল ফ্যাক্টরির মালিক আব্দুর রউফ এবং কালু ব্যাটারির মালিকের আব্দুর রউফকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।প্রাথমিকভাবে সামান্য কিছু জরিমানা করে তাদেরকে সতর্ক এবং সংশোধনের সুযোগ দেয়া হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর