সাতক্ষীরার আশাশুনি মটর সাইকেল চালক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনে মিজানুর রহমান মিজা সভাপতি ও ফেরদৌস হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৬৪৯ জন ভোটারের মধ্যে ৫৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মিজানুর রহমান মির্জা (ছাতা প্রতিক) ২৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দী আনিছুর রহমান সাহেদ (কেনা) (মটর সাইকেল প্রতিক) ২৩৪ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে নাজমুল সাদেক (হরিণ প্রতিক) ২২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দী আব্দুল্লাহ (মই প্রতিক) ১৯৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস হোসেন (কলস প্রতিক) ২৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দী জুলফিকার আলী (মাছ প্রতিক) ২২৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আব্দুল গফ্ফার (টেলিভিশন প্রতিক) ২২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
প্রতিদ্বন্দী আব্দুর রকিব (মোরগ প্রতিক) ১৭৮ ভোট পেয়েছেন। সদস্য পদে বদরুজ্জামান (বল প্রতিক) ২৪৯ ভোট, মনিরুজ্জামান মনি (উড়োজাহাজ প্রতিক) ২৩৫ ভোট, বাবুল আক্তার (আম প্রতিক) ২৩৪ ভোট, মুজির গাজী (ফ্যান প্রতিক) ২৩২ ভোট ও রাজু আহম্মেদ (জগ প্রতিক) ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন আবুল কালাম আজাদ, আনম আলমগীর কবির ও রাকিবুল ইসলাম। শান্তিশূংখলা রক্ষায় পুলিশ সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেন।
বার্তাবাজার/ডব্লিওএস