মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে শিক্ষক আটক

যশোর অভয়নগর নাওলি গোপীনাথপুর মিলনি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তের দায়ে আটক করা হয়েছে শিক্ষক মিজানুর রহমান মুন্সীকে।তিনি ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিলে অভিভাবকরা মাদ্রাসা কতৃপক্ষসহ পুলিশকে ঘটনা অবহিত করেন।

(মঙ্গলবার ০৩ই সেপ্টেম্বর ২০১৯)দুপুরে অভয়নগর উপজেলার নাউলী গোপীনাথপুর মিলনী দাখিল মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে সিদ্ধিপাশা ক্যাম্প পুলিশ।এ বিষয়ে অভয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সূত্রে জানাযায়, উপজেলার নাউলী গোপীনাথপুর মিলনী দাখিল মাদ্রাসা ক্বারী শিক্ষক মিজানুর রহমান মুন্সী দীর্ঘদিন যাবৎ তারই শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন।গত কাল (সোমবার ০৩ই সেপ্টেম্বর ২০১৯) দুপুরে কোরআন শিক্ষা ক্লাস শেষে ওই ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন তিনি।

এরপর পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে শপথ করান।এ বিষয় জানাজানি করলে ছাত্রীর ক্ষতি হবে বলে তিনি হুমকি দেন। মাদ্রাসা ছুটির পর ছাত্রী বাড়ি ফিরে মা ও চাচাকে বিষয়গুলো জানায়। ছাত্রীর চাচা মোস্তাইন আকুঞ্জি অভিযোগ দাখিলে বিকেলেই মাদরাসায় উপস্থিত হন।

তিনি মাদরাসা সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।মোস্তাইন আকুঞ্জী বলেন,ক্বারী শিক্ষক মিজানুর রহমান মুন্সীর কারণে আমার ভাতিজি মানসিকভাবে বিপন্ন হয়ে পড়েছে। মেধাবী এ ছাত্রী এখন মাদ্রাসা গিয়ে পাঠদান করতে রাজি হচ্ছে না।

এ ব্যাপারে আবেদনের ২৪ ঘন্টা পার হলেও মাদরাসা কমিটি কোন পদক্ষেপ গ্রহণ না করায় মঙ্গলবার সকালে অভয়নগর থানাধীন আমতলা পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করি।যার ভিত্তিতে দুপুরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।

মাদরাসা সুপার মাওলানা আবদুর রশিদ বলেন,অভিযোগ পেয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার জরুরী মিটিংয়ের আহবান করেছে।আমাদের তদন্ত শুরুর আগেই পুলিশ ওই শিক্ষককে আটক করে নিয়ে গেছে।

এদিকে অভয়নগর থানায় আটক শিক্ষক মিজানুর রহমান মুন্সী দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে আনা ছাত্রীর অভিযোগ সত্য নয়।অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ছাত্রীর মা,চাচা ও ছাত্রী থানায় উপস্থিত হয়ে অভিযোগ জানিয়েছে।তার ভিত্তিতে শিক্ষক মিজানুর রহমানকে আটক করা হয়েছে।মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর