শেরপুরে ৫৫০ জন কৃষককে মাসকলাই প্রনোদনা বিতরণ

তেল ও ডালজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে শেরপুরে ৫৫০ জন কৃষককে মাসকলাই প্রনোদনা প্রদান করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ প্রনোদনা কৃষকদের মাঝে বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা জানান, খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। প্রণোদনার বীজ-সার পেয়ে খুশি কৃষকরা।

তারা এসব বীজ-সার ব্যবহার করে ভালোভাবে আবাদ ফসল করবেন বলে জানিয়েছেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা বলেন, আগ্রহী কৃষকদের মাঝেই এসব প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে তেল-ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পাবে। এতে পুষ্টির ঘাটতি পূরণ ছাড়াও কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর