ঢাকসাসের দুই দিনব্যাপী কর্মশালার ক্যাম্পেইন শুরু

ঢাকা কলেজের সকল শিক্ষার্থী এবং নবীন সাংবাদিকদের দক্ষতা ও সৃজনশীলতা উন্নয়নের লক্ষ্যে ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুইদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) কলেজ শহীদ মিনার থেকে কর্মশালার ক্যাম্পেইন শুরু করে সমিতির নেতারা। ক‍্যাম্পেইন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে ৩টা পর্যন্ত। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণে সহায়তা করে সমিতির সদস্যরা। আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যাম্পেইন।

ক্যাম্পেইন আয়োজনের সময় ঢাকসাস সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ ছাত্রদের মধ্যে সৃজনশীলতা বিকাশে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আমারা আশা করি এরুপ আয়োজনে ছাত্ররা আমাদের সাথে থাকবে”।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সমিতির প্রশিক্ষকসহ দেশের উল্লেখযোগ্য মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।আগ্রহী প্রার্থীরা ২০০টাকা ফি ও ১কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিয়ে ফরম পূরণের মাধ্যমে কর্মশালায় অংশ গ্রহণ করতে পারবেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর