ময়মনসিংহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় বিপ্লব হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। তিনি উপজেলার কলেজ রোড এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোমবার দুপুরে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার বকশিমূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, মোটরসাইকেল যোগে কলেজ রোড এলাকা থেকে ওই যুবক ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

বকশীমূল এলাকায় পৌঁছলে হালুয়াঘাটগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর