সবে মাত্র রাতের আঁধার কেটে গেছে। দিনের আলো ফুটেতে শুরু করেছে। এদিকে গভীর ঘুমে আচ্ছন্ন শাহরুখ। আর এর মধ্যে বেজে উঠল কলিংবেল। সজাগ থেকেও দরজা খুলছেন না স্ত্রী গৌরী খান। তবে মনে মনে জব্দ করতে চাইছিলেন শাহরুখকে। তাই দুষ্টামি করেই চোখ বন্ধ করলেন গৌরি।ধরলেন ঘুমের ভান।
অপরদিকে, ঘুমে বিভোর কিং খান। চোখ খুলে শাহরুখ দেখলেন গৌরি ঘুমাচ্ছেন। কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছে করছে না শাহরুখের। গৌরিকে বলছেন দরজায় কে দাঁড়িয়ে তা দেখতে।
কিন্তু নাছোড়বান্দা গৌরি শুনতে চাইছেন না।তাই অগত্যা অলসতা ত্যাগ করে বিছানা ছাড়েন বাদশাহ। আর ঠিক তখনই চোখ খুলে অভিমানের সুরে কাঁথা মুড়ি দিলেন গৌরি!আর বললেন, তুমি ভালো অভিনয় জানো না।
সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ আর তার স্ত্রী গৌরির এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। একেবারেই ঘরের ভিডিও। তবে পুরো ঘটনাটি সাজানো হয়েছে গৌরি খানের ডিজাইনার ব্র্যান্ডের প্রমোশনাল বিজ্ঞাপন ভিডিওতে। ‘দ্য হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, একটি গৃহসজ্জা ব্র্যান্ডের নতুন টিভি বিজ্ঞাপন সিরিজে কাজ করেছেন দুইজন।
বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ পরিচালক পুনিত মালহোত্রা। ভিডিওটি শেয়ার করে মালহোত্রা লিখেছেন, রোমান্স করার জন্য শাহরুখই হলেন রাজা। আর এখানে তার রানিও রয়েছেন। তাদের ভালোবাসার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা থাকল।
বার্তাবাজার/এএস