সাবেক পাক অধিনায়ক শহীদ খান আফ্রিদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা।
পাল্লেকেলেতে রোববার (১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন এই লঙ্কান পেসার।
৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটা ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদির। ৭৪ ম্যাচে মালিঙ্গার উইকেট এখন ৯৯টি।৭২ ম্যাচে ৮৮ উইকেট নিয়ে তিনে আছে বাংলাদেশের সাকিব আল হাসান।
৯৭ উইকেট নিয়ে কিউইদের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন মালিঙ্গা। ইনিংসের চতুর্থ বলেই কলিন মানরোকে ইয়র্কারে বোল্ড করে আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন ৩৬ বছর বয়সি পেসার।
নিজের তৃতীয় ওভারে আরেকটি ইয়র্কারে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে আফ্রিদিকে ছাড়িয়ে যান মালিঙ্গা।
প্রথম তিন ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন মালিঙ্গা। তবে নিজের শেষ ওভারে খরচ করেন ১৫ রান।তবে রেকর্ডের দিনে হার দিয়ে সিরিজ শুরু করেছে মালিঙ্গার শ্রীলঙ্কা।
বার্তাবাজার/এএস