সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা ক্লাব ঘরের সামনের তিন রাস্তার মোড় থেকে উক্ত ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে মোঃ সালামত আলী গাজী (৩৬)। সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমীর তত্বাবধানে এস.আই (নিঃ) রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এস.আই(নিঃ) মিজানুর রহমান এ.এস.আই (নিঃ) বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই(নিঃ) শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ পিচ ইয়াবা সহ মোঃ সালামত আলী গাজীকে সদর উপজেলার গদাঘাটা ক্লাব ঘরের সামনে তিন রাস্তার মোড় হতে আটক করে ডিবি পুলিশ।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে