শিবপুরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

দেশব্যাপী ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি। ডেঙ্গু আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা’ স্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্ব এ লিফলেট বিতরণ করা হয়। এসময় ইউপি মেম্বার ও ইউপি সচিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান বলেন, ডেঙ্গুরপ্রকাপ মানুষকে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই আমরা ডেঙ্গু থেকে রেহাই পাবো। এছাড়া ইউপি সদস্য শফিকুল ইসলাম, মহাদেব চন্দ্র সরকার, খলিলুল্লাহ, আজহারুল ইসলাম, মনোরঞ্জন সরকার, আলমগীর হোসেন, মজনু গাজী, আব্দুল হাই, খালেদা আক্তার, শাহানাজ পারভীন, রওশন খাতুনের নেতৃত্ব প্রতিটি ওয়ার্ডে কীট প্রতিরোধক স্প্রে, প্রচারণা মাইক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর