যশোর মণিরামপুর মুন্সি খানপুর গ্রামে আমড়া পাড়তে উঠে গাছ থেকে পড়ে ইসলাম(৪৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।(রোববার ০১ই সেপ্টেম্বর)সকালে এঘটনা ঘটে।নিহত ইসলাম মনিরামপুর থানাধীন মুন্সি খানপুর গ্রামের পরশউল্যার ছেলে।
স্থানীয় খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ বলেন,সকালে একই গ্রামের শহিদুল খানের গাছে আমড়া পাড়তে উঠে ইসলাম।তখন অসাবধনাবশত নিচে পড়ে যায় সে। দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মৃত্যু হয় তার।
বার্তা বাজার/এস.আর