স্টামফোর্ডে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টামফোর্ড কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে স্টামফোর্ড্ ইউনিভার্সিটি। আজ (১ সেপ্টেস্বর, ২০১৯) স্টামফোর্ড্ ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টির সদস্য এস এম ইলিয়াস, ড. ফারাহনাজ ফিরোজ এবং রুমানা হক রীতা।
এছাড়া আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, স্টুডেন্ট এডভাইজর রেহানা আক্তার, ভর্তি শাখা প্রধান মো: আশিক মাহমুদ এবং স্টামফোর্ড কলেজ অধ্যক্ষ আখতার হুসাইন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর