সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মো. রুবেল হোসেন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১ সেপ্টম্বর) সকালে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের পশ্চিম পাড়ার একটি পুকুর পাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। রুবেল হোসেন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
রুবেলের স্ত্রী খালেদা বেগম জানান, রাতে পরিবারিক বিষয়ে কথা কাটা কাটির পর অভিমান করে বাড়ি থেকে বেড় হয়ে যায়। তারপর থেকে আমরা অনেক খোঁজা-খুজিরর পরও তার সন্ধান পায়নি।
সকালে স্থানীয়রা পুকুর পাড়ে ঝুলন্ত লাশ দেখার পর পুলিশ কে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস