“পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ সুরক্ষা করুন”- এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। ময়মনসিংহ বিভাগকে নিষিদ্ধ পলিথিনমুক্ত ঘোষণা করতে ১ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে র্যালীতে অংশ গ্রহণ করেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজান কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার মারিও মুক্তি মন্ডল ও হারুনুর রশিদ প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্তকর্তা-কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দসহ কয়েকটি সামাজিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করেন। এছাড়াও কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।
বার্তাবাজার/কেএ