মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক আমজাদ হোসেনের দাফন সম্পন্ন

সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক মো. আমজাদ হোসেন (৭৮) এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার সকালে পৌর ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় শেরপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌরসভার প্যানেল মেয়র আতিকুল ইসলাম মিতুল, চেম্বার সভাপতি আছাদুজ্জামান রৌশন, ঘাতক-দালাল নির্মল কমিটির সভাপতি হারেজ আলী, মুক্তিযোদ্ধা সেক্টার কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে তাকে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, আমজাদ হোসেন হদরোগে আক্রান্ত হয়ে ৩১ আগস্ট শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। তিঁনি স্ত্রী, আমেরিকা প্রবাসী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

শেরপুর শহরের শীতলপুর এলাকায় জন্মগ্রহণকারী মো. আমজাদ হোসেন রাজনীতির পাশপাশি ব্যবসা এবং সমাজসেবামুলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়েছেন।

মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপারধিদের বিচার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিঁনি সবসময় সামনে থেকে নেতৃৃত্ব দিয়েছেন।

আমজাদ হোসেন শেরপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সেক্টর কমান্ডারস ফেরামের সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও রোটারী ক্লাবের সভাপতি এবং জেলা যুবলীগ, রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর