চিকিৎসা না পেয়ে শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের ধর্মঘট ও মানববন্ধন

হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে মেধাবী শিক্ষার্থী মো. আরদিন খান (অভি)’র মৃত্যুর সাথে জড়িত চিকিৎসকের শাস্তির দাবীতে পটুয়াখালীতে কালো পতাকা মিছিল, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে সহপাঠীরা।

রবিবার সকাল ১১ টায় সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সামনের সড়কে অবস্থান ধর্মঘট করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সহপাঠীরা। এসময় মৃত্যু অভির সহপাঠীরা সাগর চৌধুরি, নাবিল, মুহিত, সাজিদ, আবির, রাব্বি সহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।

এসময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ার উল্লাহ এর গ্রেফতার পূর্বক দ্রুত শাস্তির দাবি জানান বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত ২৭ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আরদিন খান (অভি)’র মৃত্যু হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর